মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছড়ায় গোসল করতে নেমে রুদ্র তাঁতি (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ২টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া রুদ্র তাঁতি কেজুরী ছড়া চা-বাগানের বাসিন্দা কমল তাঁতির ছেলে। কমল তাঁতি পেশায় একজন ট্রাক্টরচালক। রুদ্র শ্রীমঙ্গল র্যানার উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে … Read More “শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু” »
Author: admin
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসরকে সরানোর আহ্বান জানিয়ে বলেছেন, দেশের হাজার হাজার গ্রাহকের লাখো কোটি টাকার আমানত নিয়ে ছিনিমিনি খেলবেন না। বুলেট, গুলি চালিয়ে পার পাবেন না। আমিও মাঠে নামবো। বুলেট গুলির সামনে আমিও বুক পেতে দেবো। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিলেট … Read More “ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসরকে সরাতে হবেঃ ডা.শফিক” »
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রমজান আলী (৪২) নামে এক প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি অসুস্থ হয়ে … Read More “কমলগঞ্জে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার” »
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ: মানবতার কল্যাণে এগিয়ে এলো ‘চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন’। ব্রেইন টিউমারে আক্রান্ত দিলারা বেগমের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে প্রবাসীদের এই সামাজিক সংগঠনটি। দিলারা বেগম কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের বাসিন্দা। গতকাল (১ জুন, সোমবার) সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দিলারা বেগমের পিতার হাতে এই অনুদানের … Read More “ব্রেইন টিউমারে আক্রান্ত দিলারা বেগমের পাশে ‘চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন’” »
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় মঙ্গলবার (২ জুন) আদালতে একে একে সাক্ষ্য দেন ভিকটিমের স্বজন, প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা। তাদের বক্তব্যে উঠে আসে ১৯ মের সেই বিভীষিকাময় ঘটনার ভয়াবহ বর্ণনা। মঙ্গলবার (২ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এদিন রামিসার বাবা-মা ও বড় বোনসহ মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালতে … Read More “সাক্ষীদের বয়ানে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র” »
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ওই নার্স জেরিন সুলতানা (২২)। তিনি সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভপুর উপজেলার দূর্গাপুর এলাকার বাসিন্দা এবং সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাসপাতাল … Read More “সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু” »
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে এ পর্যন্ত ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। জানা যায়, ১৭ মাস বয়েসি এই শিশুর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে … Read More “সিলেটে হাম উসের্গে আরও এক শিশুর মৃত্যু” »
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ট্রাক্টরের সঙ্গে কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে চালক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। আহত আব্দুল কাইয়ুম টিটু (৩২) ইস্পাহানী জেরিন চা বাগানের ট্রাক্টরচালক। দুর্ঘটনার পর তাকে উদ্ধার … Read More “শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত” »
দেশের জনপ্রিয় পরিবহন সংস্থা ‘হানিফ এন্টারপ্রাইজ’ এর কর্ণধার এবং সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। রবিবার (৩১মে) দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছু দিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি … Read More “হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই” »
স্পোর্টস রিপোর্টার: আইপিএলে প্রথম শিরোপার জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অপেক্ষা ছিল দীর্ঘ ১৭ বছরের। গত মৌসুমে সেই গেঁড়ো খোলার পর এবার আরেকটি শিরোপা জিতে নিল বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবারের ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছে বেঙ্গালুরু। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জাদুকরী … Read More “গুজরাটকে বিধ্বস্ত করে ফের চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু” »
