Skip to content
আমার সিলেট বিডি

আমার সিলেট বিডি

সত্যের সন্ধানে…

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আইন-আদালত
    • কৃষি
    • নারী ও শিশু
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • চাকরি
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • আরো
    • মতামত
    • ভ্রমণ
    • প্রবাস
    • ধর্ম
    • গ্রামগঞ্জ
    • গণমাধ্যম
    • অন্যান্য
  • Home
  • শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত

Posted on June 1, 2026 By admin No Comments on শ্রীমঙ্গলে ট্রেন-ট্রাক্টর সংঘর্ষে চালক আহত
এক্সক্লুসিভ নিউজ, সিলেট বিভাগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ট্রাক্টরের সঙ্গে কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে চালক আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

আহত আব্দুল কাইয়ুম টিটু (৩২) ইস্পাহানী জেরিন চা বাগানের ট্রাক্টরচালক। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা বাগানের দিকে যাচ্ছিলেন টিটু। রেলক্রসিং পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী যথাসময়ে গেট নামালে কিংবা সতর্কতামূলক ব্যবস্থা নিলে এমন ঘটনা এড়ানো সম্ভব হতে পারত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ইস্পাহানী জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, “শ্রমিক আনতে যাওয়ার পথে ট্রাক্টরটির সঙ্গে কালনী এক্সপ্রেসের সংঘর্ষ হয়। চালক দ্রুত লাফিয়ে পড়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। আহত অবস্থায় তাকে প্রথমে বাগান হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। পরে গেটম্যানের কক্ষও তালাবদ্ধ পাওয়া যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।”

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে।” তবে গেটম্যানের অনুপস্থিতির অভিযোগের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেননি।

ঘটনার প্রকৃত কারণ এবং রেলক্রসিংয়ে দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

Post navigation

❮ Previous Post: হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই
Next Post: সিলেটে হাম উসের্গে আরও এক শিশুর মৃত্যু ❯

You may also like

আন্তর্জাতিক
প্রতিমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান
July 9, 2026
এক্সক্লুসিভ নিউজ
​কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও সংবর্ধনা: বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী
July 3, 2026
অন্যান্য
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
June 13, 2026
এক্সক্লুসিভ নিউজ
১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
June 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

Loading...
«নভেম্বর ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
« অক্টোবরডিসেম্বর »

Copyright © 2026 আমার সিলেট বিডি.

Theme: Oceanly Green by ScriptsTown