Skip to content
আমার সিলেট বিডি

আমার সিলেট বিডি

সত্যের সন্ধানে…

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আইন-আদালত
    • কৃষি
    • নারী ও শিশু
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • চাকরি
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • আরো
    • মতামত
    • ভ্রমণ
    • প্রবাস
    • ধর্ম
    • গ্রামগঞ্জ
    • গণমাধ্যম
    • অন্যান্য
  • Home
  • কমলগঞ্জে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Posted on June 2, 2026June 2, 2026 By admin No Comments on কমলগঞ্জে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আইন-আদালত, সারাদেশ, সিলেট বিভাগ

​নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রমজান আলী (৪২) নামে এক প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন রমজান আলী। দেশে ফেরার পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই কলহের জেরে গত সোমবার (১ জুন) রমজান আলীর স্ত্রীর স্বজনরা এসে তাঁকে (স্ত্রীকে) বাবার বাড়িতে নিয়ে যান।

​এরই পরদিন আজ মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের একটি কক্ষে তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রমজান আলীকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন বলেন, “রমজান আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং অসুস্থ অবস্থায় দেশে ফেরেন। পারিবারিক কিছু সমস্যা ও দাম্পত্য কলহ ছিল বলে আমরা শুনেছি। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

​খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

​কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক কিছু সমস্যার বিষয় আমরা জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

Post navigation

❮ Previous Post: ব্রেইন টিউমারে আক্রান্ত দিলারা বেগমের পাশে ‘চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন’
Next Post: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসরকে সরাতে হবেঃ ডা.শফিক ❯

You may also like

আন্তর্জাতিক
প্রতিমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান
July 9, 2026
এক্সক্লুসিভ নিউজ
​কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও সংবর্ধনা: বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী
July 3, 2026
অন্যান্য
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
June 13, 2026
এক্সক্লুসিভ নিউজ
১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
June 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

Loading...
«নভেম্বর ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
« অক্টোবরডিসেম্বর »

Copyright © 2026 আমার সিলেট বিডি.

Theme: Oceanly Green by ScriptsTown