
মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার, সকালে শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ঐ ব্যক্তি দেশ, জাতি ও সমাজের জন্য কতটুকু কল্যাণকর ভূমিকা রাখতে পারবেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত sকরতে হবে।তিনি আরো বলেন, জনগণ সব সময় যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নিতে চায়। তাই কাল বিলম্ব না করে জনগণের কাছে সময়মতো পৌঁছে তাদের আস্থা অর্জন করতে হবে।
মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মৌলভীবাজার জেলা সভাপতি ও জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফিজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুনতাজিম প্রমুখ।




