
কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজারঃ
চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অসুস্থ আব্দুল মুমিনের চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
৫ জুন রবিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে (হাজী একরাম উল্লাহ মার্কেট, চিতলীয়া, কমলগঞ্জ, মৌলভীবাজার) আব্দুল মোমিন এর হাতে এ অনুদান তুলে দেন সংগঠন বাংলাদেশি কার্যকরী কমিটির সহ-অর্থ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, আবছার মাহমুদ পাবেল, ডাঃ আবু বকর, কাতার প্রবাসী নাজমুল ইসলাম, সিরাজুল ইসলাম, হানিফ খান, মাস্টার শহীদুল ইসলাম, সালমান আহমদ, আছব্বির আলী, যোবায়ের আহমদ, লিমন আহমদ,শামছুল ইসলাম, রুবেল আহমদ প্রমুখ।
Facebook Comments Box




