Skip to content
আমার সিলেট বিডি

আমার সিলেট বিডি

সত্যের সন্ধানে…

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আইন-আদালত
    • কৃষি
    • নারী ও শিশু
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • চাকরি
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • আরো
    • মতামত
    • ভ্রমণ
    • প্রবাস
    • ধর্ম
    • গ্রামগঞ্জ
    • গণমাধ্যম
    • অন্যান্য
  • Home
  • সুনামগঞ্জে চোরাচালান মামলার আসামি হলেন স্কুল কমিটির সভাপতি

সুনামগঞ্জে চোরাচালান মামলার আসামি হলেন স্কুল কমিটির সভাপতি

Posted on June 5, 2026 By admin No Comments on সুনামগঞ্জে চোরাচালান মামলার আসামি হলেন স্কুল কমিটির সভাপতি
অপরাধ, এক্সক্লুসিভ নিউজ, সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে চোরাচালান মামলায় জড়িত মো. সোহেল রানা নামে এক বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মো. সোহেল রানা বিজিবির দায়ের করা মামলার একজন এজাহারভুক্ত আসামি।

তিনি উপজেলা যুবদলের সদস্য হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে এ পদে আসীন হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগসহ বিজিবির সরকারি কাজে বাধা প্রদান, বিজিবি সদস্যদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা এবং চোরাচালানের মতো গুরুতর অপরাধের অভিযোগে মামলা চলছে। তাই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সোহেল রানা বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর ছোট ভাই।

গুরুতর মামলার আসামি ও বিতর্কিত ব্যক্তি হওয়ার পরেও গত ২৮ এপ্রিল সোহেল রানাকে সভাপতি করে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরে বিষয়টি সোহেল রানাসহ অনেকেই ফেসবুকে শেয়ার করলে বিষয়টি জানাজানি হয় এবং স্থানীয়ভাবে সমালোচনার ঝড় উঠে।

জানা যায়, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম সংলগ্ন টাঙ্গুয়ার হাওরপাড়ে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। এ সংষর্ঘে বিজিবির একজন সদস্য আহত হয়।

এর দুইদিন পর বিজিবির বাঙালভিটা বিওপির একজন সদস্য বাদি হয়ে সোহেল রানাসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়। মো. সোহেল রানা এ মামলার ২৯ নম্বর আসামি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন নাগরিক জানান, সোহেল রানা একজন বিতর্কিত ব্যক্তি এবং স্পর্শকাতর মামলার আসামি। এমন লোককে সভাপতি করা উচিত হয়নি।

তাই তাকে পরিবর্তন করে দ্রুত যোগ্য ব্যক্তিকে সভাপতি করে কমিটি অনুমোদন দেওয়ার দাবি জানাই।

মহিষখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ফকির বলেন, ‘সোহেল রানা এর আগেও আমাদের বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি ছিল। এবারও তাকে সভাপতি করা হয়েছে। তবে সে কোনো মামলার আসামি কিনা এই বিষয়ে আমরা অবগত নই।’

অ্যাডহক কমিটির সভাপতি সোহেল রানা বলেন, ‘যে রাতে ঘটনাটি ঘটেছে সেই রাতে আমি কলমাকান্দায় ছিলাম। পরে এলাকায় এসে জানতে পারি আমি এই মামলার আসামি। কিন্তু আমি এর সঙ্গে জড়িত না। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে চার্জশিট থেকে বাদ দিতে সুনামগঞ্জ বিজিবির সিও মধ্যনগর থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম বলেন, ‘সোহেল রানা এ মামলার এজাহার নামীয় আসামি। সভাপতি হিসেবে ইউএনও কীভাবে তার নাম প্রস্তাব করলেন?

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে সাবেক ইউএনও কমিটি অনুমোদনের জন্য পাঠিয়েছেন। তাই বিষয়টি আমি জানি না। তবে বিষয়টি তদন্তসাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কমিটি অনুমোদনকারী সিলেট মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের কাছে সভাপতির প্রস্তাব আসে উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে। তখন আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তাই অনুমোদন দেওয়া হয়েছে।’

Facebook Comments Box

Post navigation

❮ Previous Post: হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু
Next Post: চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের আর্থিক সহযোগিতা প্রদান ❯

You may also like

আন্তর্জাতিক
প্রতিমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান
July 9, 2026
এক্সক্লুসিভ নিউজ
​কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও সংবর্ধনা: বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী
July 3, 2026
অন্যান্য
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
June 13, 2026
এক্সক্লুসিভ নিউজ
১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
June 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

Loading...
«নভেম্বর ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
« অক্টোবরডিসেম্বর »

Copyright © 2026 আমার সিলেট বিডি.

Theme: Oceanly Green by ScriptsTown