Skip to content
আমার সিলেট বিডি

আমার সিলেট বিডি

সত্যের সন্ধানে…

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আইন-আদালত
    • কৃষি
    • নারী ও শিশু
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • চাকরি
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • আরো
    • মতামত
    • ভ্রমণ
    • প্রবাস
    • ধর্ম
    • গ্রামগঞ্জ
    • গণমাধ্যম
    • অন্যান্য
  • Home
  • ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, চলছে প্রাথমিক প্রস্তুতি

১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, চলছে প্রাথমিক প্রস্তুতি

Posted on June 10, 2026June 10, 2026 By admin No Comments on ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, চলছে প্রাথমিক প্রস্তুতি
এক্সক্লুসিভ নিউজ, জাতীয়, রাজনীতি, সিলেট বিভাগ

ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই তথ্য প্রাথমিকভাবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সংক্রান্ত এক প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমন বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো সরকারি চিঠি বা আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। তবে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফর করতে পারেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি। বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ কাজ করছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে উপজেলা প্রশাসন প্রাথমিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।

সভায় আরও জানানো হয়, সুইলপুর মৌজাটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় কার্ড বিতরণ অনুষ্ঠানের বিকল্প ভেন্যু হিসেবে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অগ্রবর্তী টিম ও এসএসএফ চূড়ান্তভাবে অনুষ্ঠানস্থল নির্ধারণ করবে।

Facebook Comments Box

Post navigation

❮ Previous Post: চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠনের আর্থিক সহযোগিতা প্রদান
Next Post: ইসলামী ব্যাংকের আরডিএস বিনিয়োগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য ❯

You may also like

আন্তর্জাতিক
প্রতিমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান
July 9, 2026
এক্সক্লুসিভ নিউজ
​কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও সংবর্ধনা: বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী
July 3, 2026
অন্যান্য
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
June 13, 2026
এক্সক্লুসিভ নিউজ
১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
June 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

Loading...
«নভেম্বর ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
« অক্টোবরডিসেম্বর »

Copyright © 2026 আমার সিলেট বিডি.

Theme: Oceanly Green by ScriptsTown