Skip to content
আমার সিলেট বিডি

আমার সিলেট বিডি

সত্যের সন্ধানে…

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আইন-আদালত
    • কৃষি
    • নারী ও শিশু
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • চাকরি
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • আরো
    • মতামত
    • ভ্রমণ
    • প্রবাস
    • ধর্ম
    • গ্রামগঞ্জ
    • গণমাধ্যম
    • অন্যান্য
  • Home
  • ইসলামী ব্যাংকের আরডিএস বিনিয়োগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য

ইসলামী ব্যাংকের আরডিএস বিনিয়োগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য

Posted on June 10, 2026June 10, 2026 By admin No Comments on ইসলামী ব্যাংকের আরডিএস বিনিয়োগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য
অর্থনীতি, এক্সক্লুসিভ নিউজ, জাতীয়, বাংলাদেশ, সারাদেশ
অর্থনৈতিক রিপোর্টারঃ

জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) বিনিয়োগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেওয়া তথ্যের সঙ্গে ব্যাংকের আর্থিক প্রতিবেদনের বড় গরমিল পাওয়া গেছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, এই প্রকল্পের আওতায় ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ বিতরণ করা হয়েছে এবং এর মধ্যে একটি বড় অংশের কোনো হদিস নেই। তবে ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, আরডিএস প্রকল্পের মোট ঋণ স্থিতি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির তিন ভাগের এক ভাগেরও কম। ৯ জুন মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এ প্রকল্পের মাধ্যমে ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর নির্বাচনী বৈতরণি পার হওয়ার জন্য আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, যেসব টাকার কোনো হদিস নেই।
তবে ইসলামী ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবির সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল নেই। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে আরডিএস প্রকল্পের মোট বিনিয়োগ স্থিতি ৬ হাজার ৭৮৯ কোটি টাকা। এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এই বিনিয়োগ স্থিতি ছিল ৬ হাজার ৭১২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে এই খাতে ঋণ বেড়েছে মাত্র ৭৭ কোটি টাকা বা ১ দশমিক ১৪ শতাংশ।

প্রতিবেদনে আরও দেখা যায়, বিতরণকৃত এই বিনিয়োগের সিংহভাগই আদায় হচ্ছে এবং খেলাপি ঋণের পরিমাণ অত্যন্ত সামান্য। মোট ঋণের মধ্যে খেলাপি হয়ে পড়েছে মাত্র ২৩ কোটি ২৮ লাখ টাকা। গত বছর শেষে এই খাতের ঋণ আদায়ের হার ছিল ৯৭ দশমিক ৫০ শতাংশ, যা ২০২৪ সাল শেষে ছিল ৯৮ দশমিক ৪৯ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, আরডিএস প্রকল্প শুরুর পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের ৩৫ হাজার ৩৫২টি গ্রামের ১৭ লাখ ৭৫ হাজার পরিবারকে এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয়েছ।

 

Facebook Comments Box

Post navigation

❮ Previous Post: ১৭ জুন শ্রীমঙ্গল আসতে পারেন প্রধানমন্ত্রী, চলছে প্রাথমিক প্রস্তুতি
Next Post: ১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা ❯

You may also like

আন্তর্জাতিক
প্রতিমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান
July 9, 2026
এক্সক্লুসিভ নিউজ
​কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও সংবর্ধনা: বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী
July 3, 2026
অন্যান্য
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
June 13, 2026
এক্সক্লুসিভ নিউজ
১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
June 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

Loading...
«নভেম্বর ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
« অক্টোবরডিসেম্বর »

Copyright © 2026 আমার সিলেট বিডি.

Theme: Oceanly Green by ScriptsTown