Skip to content
আমার সিলেট বিডি

আমার সিলেট বিডি

সত্যের সন্ধানে…

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আইন-আদালত
    • কৃষি
    • নারী ও শিশু
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • চাকরি
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • আরো
    • মতামত
    • ভ্রমণ
    • প্রবাস
    • ধর্ম
    • গ্রামগঞ্জ
    • গণমাধ্যম
    • অন্যান্য
  • Home
  • পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

Posted on November 24, 2024 By admin No Comments on পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন
অন্যান্য, অপরাধ, অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, আরো, এক্সক্লুসিভ নিউজ, কৃষি, খুলনা বিভাগ, খেলাধুলা, গণমাধ্যম, গ্রামগঞ্জ, চট্টগ্রাম বিভাগ, চাকরি, জাতীয়, ঢাকা বিভাগ, তথ্য-প্রযুক্তি, ধর্ম, নারী ও শিশু, প্রবাস, বরিশাল বিভাগ, বাংলাদেশ, বিনোদন, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজনীতি, রাজশাহী বিভাগ, লাইফস্টাইল, শিক্ষা, সারাদেশ, সাহিত্য, সিলেট বিভাগ

পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন

পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এরমধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১৭১০ জন, ৪৫তম বিসিএসে ২৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিসিএস ৪৩তম: ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনের গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ১ জানুয়ারি যোগদানের জন্য নির্ধারিত আছে। গেজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনার সৃষ্টি হওয়ায় ক্লিন ইমেজের প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা- এনএসআই ও ডিজিএফআইয়ের মাধ্যমে অধিকতর যাচাই- বাছাই চলমান আছে।

বিসিএস ৪৪তম: ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে বিসিএস ৪৪তম এর মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ২৫ আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিসিএস ৪৫তম: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষক কর্তৃক মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষক থেকে মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে ছিল।

সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে এই লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে।

বিসিএস ৪৬তম: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ গাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূর করার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ ১০ হাজার ৬৩৮ জন যোগ করে সর্বমোট ২১ বাজার ২৭৬জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিএস ৪৭তম: ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অধিযাচন পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Post navigation

Next Post: ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা আবছার মাহমুদ পাবেল ❯

You may also like

আন্তর্জাতিক
প্রতিমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান
July 9, 2026
এক্সক্লুসিভ নিউজ
​কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও সংবর্ধনা: বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী
July 3, 2026
অন্যান্য
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
June 13, 2026
এক্সক্লুসিভ নিউজ
১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
June 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

Loading...
«নভেম্বর ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
« অক্টোবরডিসেম্বর »

Copyright © 2026 আমার সিলেট বিডি.

Theme: Oceanly Green by ScriptsTown