Skip to content
আমার সিলেট বিডি

আমার সিলেট বিডি

সত্যের সন্ধানে…

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আইন-আদালত
    • কৃষি
    • নারী ও শিশু
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • চাকরি
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • আরো
    • মতামত
    • ভ্রমণ
    • প্রবাস
    • ধর্ম
    • গ্রামগঞ্জ
    • গণমাধ্যম
    • অন্যান্য
  • Home
  • ইউরোপসেরা পিএসজি, পর পর দু’বার, আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুইস এনরিকের দল

ইউরোপসেরা পিএসজি, পর পর দু’বার, আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুইস এনরিকের দল

Posted on May 31, 2026May 31, 2026 By admin No Comments on ইউরোপসেরা পিএসজি, পর পর দু’বার, আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুইস এনরিকের দল
আন্তর্জাতিক, এক্সক্লুসিভ নিউজ, খেলাধুলা, সিলেট বিভাগ

স্পোর্টস রিপোর্টার: স্বপ্নভঙ্গ আর্সেনালের। প্রথম বার ইউরোপের সেরা ক্লাব হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল। ফাইনালে তাদের হারিয়ে পর পর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল লুইস এনরিকের পিএসজি। টাইব্রেকারে হল ফয়সালা।

আর্সেনাল ১ (হাভার্ৎজ়) – পিএসজি ১ (দেম্বেলে)

টাইব্রেকারে ৪-৩ ফলে পিএসজি জয়ী

স্বপ্নপূরণ হল না আর্সেনালের। একই মরসুমে ইংল্যান্ড ও ইউরোপের সেরা ক্লাব হওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কয়েক দিন আগে ২২ বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগ জিতেছিল তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেন না মিকেল আর্তেতার ছেলেরা। ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্যারিস সঁ জরমঁ-এর কাছে হারল ইংল্যান্ডের ক্লাব। নির্ধারিত ১২০ মিনিটে ১-১ ছিল খেলা। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল ফয়সালা।প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় পিএসজি। ২০১৫ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে দল প্রথমে গোল করেছে সেই দল জিতেছে। কিন্তু এ বার তা হল না। আর্সেনাল তাদের রক্ষণাত্মক খেলার জন্য হারল। গোটা ম্যাচ জুড়ে আক্রমণ করল পিএসজি। ফলও পেল তারা। ফ্রান্স ও ইউরোপের সেরা ক্লাব হল তারা। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসাবে পর পর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি।

টাইব্রেকারে পিএসজি-র হয়ে প্রথমে শট নিতে যান রামোস। তিনি গোল করতে ভুল করেননি। আর্সেনালের হয়ে প্রথম পেনাল্টি নিতে যান গিয়োকেরেস। তিনিও গোল করেন। আর্সেনালের হয়ে দ্বিতীয় পেনাল্টি নিতে যান ডুয়ে। তিনিও সহজে গোল করেন। তিন বারই ভুল দিকে ঝাঁপান দুই গোলরক্ষক। আর্সেনালের হয়ে দ্বিতীয় পেনাল্টি নিতে যান এজ়ে। বাইরে মারেন তিনি। পিছিয়ে পড়ে আর্সেনাল। পিএসজি-র সমর্থকদের সামনে টাইব্রেকার হচ্ছিল। অর্থাৎ, গোলের পিছন থেকে সমর্থকদের চাপ বাড়ছিল আর্সেনালের উপর। সেই চাপ সামলাতে পারলেন না তরুণ এজ়ে। পিএসজি-কে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল মেন্ডেসের। তাঁর শট বাঁচিয়ে দেন রায়া। ফলে আবার সমান সমান হয়ে যায় দু’দল। আর্সেনালের হয়ে তৃতীয় পেনাল্টি নিতে যান অভিজ্ঞ ডেকলান রাইস। তিনি ঠান্ডা মাথায় গোল করেন। প্যারিসের দলের হয়ে চতুর্থ পেনাল্টি নিতে যান আশরফ হাকিমি। তিনি গোল করতে ভুল করেননি। আর্সেনালের হয়ে চতুর্থ পেনাল্টি থেকে গোল করেন ব্রাজ়িলের মার্তিনেলি। পিএসজি-র হয়ে পঞ্চম পেনাল্টি থেকে গোল করেন বেরাল্ডো। অর্থাৎ, লড়াইয়ে থাকতে হল গোল করতেই হত গ্যাব্রিয়েলকে। আর্সেনালের এই সেন্ট্রাল ডিফেন্ডার বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন। ৪-৩ ফলে জেতে প্যারিসের ক্লাব।

এ কোন আর্সেনাল? এই দলটিই কি ২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতেছে? এই দলটিই কি অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে? হাঙ্গেরির বুদাপেস্টে আর্সেনালের খেলা দেখে সেই প্রশ্ন উঠছিল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল গত বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল প্যারিস সঁ জরমঁ-এর। উল্টে আর্সেনালকে দেখে মনে হচ্ছিল, প্রতি-আক্রমণের অপেক্ষায় রয়েছে। সেই প্রতি-আক্রমণকেই কাজে লাগালেন আর্তেতার ছেলেরা।

৬ মিনিটের মাথায় পিএসজি-র রক্ষণের ভুলে বল পেয়ে যান কাই হাভার্ৎজ়। কিন্তু কাছাকাছি কোনও সতীর্থ ছিলেন না। ফলে প্রথম পোস্টের কাছে এসে কোণাকুণি জোরাল শট মারেন হাভার্ৎজ়। পিএসজি-র গোলরক্ষক সাপানভ ভেবেছিলেন হাভার্ৎজ় মাটি ঘেঁষা শট মারবেন। তাই হাঁটু মুড়ে বসেছিলেন তিনি। সেটা কাজে লাগান জার্মান স্ট্রাইকার। সাপানভের মাথার উপর দিয়ে গোল করেন তিনি।

কিন্তু এগিয়ে যাওয়ার পরেই ‘পার্ক দ্য বাস’ নীতিতে চলে যান হোসে মোরিনহো ও আন্তোনিয়ো কন্তের ভক্ত আর্তেতা। সামনে একাই হাভার্ৎজ়কে রেখে বাকি ১০ জন নীচে নেমে রক্ষণ সামলাচ্ছিলেন। ফলে গোটা প্রথমার্ধ জুড়ে একের পর এক আক্রমণ পিএসজি-র। কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না লুইস এনরিকের ছেলেরা।

আক্রমণ করলেও একটি ভুল করছিল পিএসজি। প্রায় প্রতিটি আক্রমণ হচ্ছিল ডান প্রান্ত ধরে। আশরফ হাকিমি, উসমান দেম্বেলে ও ভিটিনহার পা ধরে আক্রমণ হচ্ছিল। অথচ, দলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় খিভিচা কাভারাৎস্কেলিয়াকে তেমন ভাবে ব্যবহার করা হচ্ছিল না। অনেক সময় তিনি বাঁ প্রান্তে একা থাকলেও বল পাচ্ছিলেন না। ফলে পিএসজি-র আক্রমণ দানা বাঁধছিল না। ফলে প্রথমার্ধে ৭৫ শতাংশ বলের দখল নিয়েও গোল করতে পারছিল না পিএসজি। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্সেনাল।

Facebook Comments Box

Post navigation

❮ Previous Post: রাত ১০টায় চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল, মুখোমুখি পিএসজি-আর্সেনাল
Next Post: কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সংসদ সদস্য শওকতুল ইসলামকে সংবর্ধনা ❯

You may also like

আন্তর্জাতিক
প্রতিমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান
July 9, 2026
এক্সক্লুসিভ নিউজ
​কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও সংবর্ধনা: বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী
July 3, 2026
অন্যান্য
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
June 13, 2026
এক্সক্লুসিভ নিউজ
১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
June 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

Loading...
«নভেম্বর ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
« অক্টোবরডিসেম্বর »

Copyright © 2026 আমার সিলেট বিডি.

Theme: Oceanly Green by ScriptsTown