Skip to content
আমার সিলেট বিডি

আমার সিলেট বিডি

সত্যের সন্ধানে…

  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আইন-আদালত
    • কৃষি
    • নারী ও শিশু
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • চাকরি
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • আরো
    • মতামত
    • ভ্রমণ
    • প্রবাস
    • ধর্ম
    • গ্রামগঞ্জ
    • গণমাধ্যম
    • অন্যান্য
  • Home
  • পর্যটন শিল্পের উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করেছেঃ দীপেন দেওয়ান

পর্যটন শিল্পের উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করেছেঃ দীপেন দেওয়ান

Posted on May 30, 2026 By admin No Comments on পর্যটন শিল্পের উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করেছেঃ দীপেন দেওয়ান
Uncategorized, এক্সক্লুসিভ নিউজ, গ্রামগঞ্জ, ভ্রমণ, সিলেট বিভাগ

বড়লেখা প্রতিনিধি, মৌলভীবাজারঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। উন্নয়নের ক্ষেত্রে পাহাড় ও সমতলের মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর চা বাগান পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বসবাসরত খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত সমস্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরবেন। পাশাপাশি এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হবে।

পর্যটন খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইতোমধ্যে একটি ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলমান রয়েছে, যা দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সিলেট ও মৌলভীবাজার অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এসব অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ সময় তিনি মাধবকুণ্ড পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং পর্যটন এলাকার পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) রবীন্দ্র চাকমা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, থানার ওসি মনিরুজ্জামান খান, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, প্রচার সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি এজে লাভলু প্রমুখ।

Facebook Comments Box

Post navigation

❮ Previous Post: সিলেটে হামে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৫৮
Next Post: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ ❯

You may also like

আন্তর্জাতিক
প্রতিমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান
July 9, 2026
এক্সক্লুসিভ নিউজ
​কমলগঞ্জে ‘প্রতিভা মেধাবৃত্তি’র ফল প্রকাশ ও সংবর্ধনা: বৃত্তি পেল ২৮ শিক্ষার্থী
July 3, 2026
অন্যান্য
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
June 13, 2026
এক্সক্লুসিভ নিউজ
১৭ জুন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনঃ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
June 10, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

Loading...
«নভেম্বর ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
« অক্টোবরডিসেম্বর »

Copyright © 2026 আমার সিলেট বিডি.

Theme: Oceanly Green by ScriptsTown